হাতে সময় মাত্র ৬ মাস! ক্যানসারকে হারিয়ে যুবরাজের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রূপকথা – এবেলা
এবেলা ডেস্কঃ
২০১১ সালের বিশ্বকাপ জয়ের মহানায়ক যুবরাজ সিংয়ের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল ক্যানসারের বিরুদ্ধে লড়াই। টুর্নামেন্ট চলাকালীন অসুস্থতা সত্ত্বেও অদম্য মানসিকতায় দলকে বিশ্বসেরা করলেও, পরবর্তীতে চিকিৎসকরা তাঁকে দুঃসংবাদ দেন। তাঁর শরীরে ধরা পড়ে বিরল টিউমার এবং জানানো হয় হাতে সময় আছে মাত্র ৩ থেকে ৬ মাস। সেই মুহূর্তের স্মৃতিচারণ করে যুবরাজ জানান, মৃত্যুর ভয় তাঁকে গ্রাস করলেও লড়াই ছাড়েননি তিনি।
আমেরিকায় যন্ত্রণাদায়ক কেমোথেরাপি এবং মানসিক যুদ্ধের পর চিকিৎসকদের আশ্বাসে যুবরাজ সুস্থ হয়ে ওঠেন। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসে তিনি প্রমাণ করেন যে ইচ্ছাশক্তি থাকলে আসাম্ভবকেও জয় করা যায়। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি বিশ্বকে বুঝিয়ে দেন, তিনি কেবল মাঠের নায়ক নন, বরং জীবনযুদ্ধের এক অপরাজেয় ‘মৃত্যুঞ্জয়ী’ সৈনিক।

