হারতে হারতে রক্ষা! নরহরির গোলে অপরাজিত বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
টানা তিন জয়ের পর তামিলনাড়ুর বিরুদ্ধে হোঁচট খেল বাংলা। নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছুটা বেগ পেতে হয় সঞ্জয় সেনের শিষ্যদের। দ্বিতীয়ার্ধের শুরুতে নন্ধাকুমারের গোলে তামিলনাড়ু এগিয়ে গেলে চাপে পড়ে বঙ্গ ব্রিগেড। তবে শেষমুহূর্তে ত্রাতা হয়ে আসেন অভিজ্ঞ নরহরি শ্রেষ্ঠা।
৮০ মিনিটে নরহরির করা সমতাসূচক গোলে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে বাংলা। জয় অধরা থাকলেও এই ড্রয়ের সুবাদে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ৩০ জানুয়ারি আসামের মুখোমুখি হবে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা বাংলা।

