লেটেস্ট নিউজ

হারের বিষাদে জরিমানার খাঁড়া, বিপাকে জেমাইমা – এবেলা

এবেলা ডেস্কঃ

গুজরাট জায়ান্টসের কাছে শেষ ওভারের নাটকীয় হারে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। হারের যন্ত্রণার মাঝেই মন্থর বোলিংয়ের দায়ে অধিনায়ক জেমাইমা রদ্রিগেজকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ডব্লিউপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী এটি দিল্লির মৌসুমের প্রথম অপরাধ হওয়ায় এই আর্থিক দণ্ড দেওয়া হয়।

১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ১৭১ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। সোফি ডিভাইনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩ রানে ম্যাচটি জেতে গুজরাট। জেমাইমা ও শেফালিরা শুরুটা ভালো করলেও শেষ রক্ষা করতে পারেননি। আগামী রোববার ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে দিল্লি ক্যাপিটালস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *