লেটেস্ট নিউজ

হারের ভয়ে আসন বদল? ভোটপাখি নেতাদের নিয়ে চরম ক্ষোভে নিচুতলার কর্মীরা! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: ভোটের মুখে বাম শিবিরে এবার বড়সড় ভাঙন! নেতারা কি তবে হারের ভয়ে পুরনো ময়দান ছাড়ছেন? আপনার এলাকায় যাকে বিপদে পাশে পাননি, ভোট চাইলে তাকে কি আবার জেতাবেন? সিপিএমের হেভিওয়েট নেতারা গতবার গোহারা হেরে এবার নিরাপদ আসন খুঁজছেন। সাধারণ মানুষের লড়াইয়ে রাজপথে না থেকে শুধু ফেসবুকে জ্ঞান দেওয়া এই ‘পরিযায়ী’ নেতাদের নিয়ে ক্ষোভে ফুঁসছেন খোদ দলেরই নিচুতলার কর্মীরা।

কংগ্রেস একা লড়ার ঘোষণা করায় চাপে আলিমুদ্দিন। একদিকে জুতসই প্রার্থীর অভাব, অন্যদিকে মীনাক্ষী-শতরূপদের মতো পরিচিত মুখেরা নিজের চেনা এলাকা ছেড়ে নতুন জায়গায় দাঁত ফোটাতে চাইছেন। কর্মীদের অভিযোগ, দুর্দিনে নেতাদের ফোন পাওয়া যায় না, অথচ ভোটের সময় তারা প্রার্থী হতে চলে আসেন। এই অভ্যন্তরীণ কোন্দল আর ‘ভোটপাখি’ মানসিকতা বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের ভোটব্যাংকে বামেদের আরও ধস নামাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *