বিনোদন

হাসপাতালে ভর্তি সেলিম খান, আইসিইউ-তে আশঙ্কাজনক প্রবীণ চিত্রনাট্যকার

বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত সমস্যার কারণে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। নবতিপর এই তারকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বলিপাড়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার অসুস্থতার খবর পেয়েই সলমন খান তাঁর সমস্ত শুটিং ও কাজ বাতিল করে হাসপাতালে ছুটে যান। সলমন ছাড়াও আরবাজ, সোহেল এবং পরিবারের অন্য সদস্যরা বর্তমানে হাসপাতালেই অবস্থান করছেন। তবে পরিবারের পক্ষ থেকে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সেলিম খানের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর অগণিত অনুরাগী ও সহকর্মীরা। ‘শোলে’ ও ‘জঞ্জির’-এর মতো কালজয়ী সিনেমার এই স্রষ্টার শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল কি না, সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *