লেটেস্ট নিউজ

হাসপাতাল চত্বরে সদ্যজাতর কাটা মুণ্ডু মুখে কুকুর, ব্যাপক চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃকা ভবনে এক বীভৎস দৃশ্যের সাক্ষী হলেন রোগীর আত্মীয়রা। একটি কুকুরকে সদ্যজাত শিশুর রক্তমাখা কাটা মুণ্ডু মুখে নিয়ে ঘুরতে দেখে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের তাড়ায় কুকুরটি দেহাংশ ফেলে পালালে পুলিশ এসে তা উদ্ধার করে।

এই হাড়হিম করা ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও মৃতদেহ সংরক্ষণে গাফিলতির অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। মাতৃকা ভবনের ভেতর থেকে কুকুরটি কীভাবে মুণ্ডুটি পেল এবং দেহের বাকি অংশ কোথায়, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *