হাসিনার দিল্লি-বার্তায় ক্ষুব্ধ ঢাকা: ভারতের আচরণে তীব্র অসন্তোষ – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লিতে শেখ হাসিনার অডিয়োবার্তা প্রচারের ঘটনায় তীব্র বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। ঢাকা জানিয়েছে, পলাতক আসামিকে উস্কানিমূলক বক্তব্যের সুযোগ করে দেওয়া বাংলাদেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক উত্তরণের জন্য বড় হুমকি। ভারতের এই আচরণ প্রতিবেশীসুলভ নয় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি ঝুঁকি তৈরি করতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও হাসিনাকে হস্তান্তরে ভারত কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো তাকে ভারতের মাটি ব্যবহার করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও হিংসায় উস্কানি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের এই ধরনের কর্মকাণ্ড নস্যাৎ করতে এবং নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা।

