লেটেস্ট নিউজ

হাসিনার দিল্লি ভাষণ: কড়া প্রতিবাদ জানাল ইউনূস সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক ভাষণকে বাংলাদেশের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হওয়ার পরও তাঁকে ভারতের মাটিতে এমন উসকানিমূলক বক্তব্য ও সরকার পতনের ডাক দেওয়ার সুযোগ করে দেওয়ায় ঢাকা তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, প্রত্যর্পণ চুক্তি সত্ত্বেও হাসিনাকে হস্তান্তর না করে আশ্রিত দেশ থেকে ঘৃণা ছড়ানোর অনুমতি দেওয়া দুই দেশের কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এই ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করে সরকার হুঁশিয়ারি দিয়েছে যে, ভবিষ্যতে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকেই দায়ী করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *