লেটেস্ট নিউজ

‘হাসিনা বিপজ্জনক, ছড়াচ্ছেন হিংসা’; ভারতের বিরুদ্ধে তোপ ইউনূস সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে বসে শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বার্তা ও ভাষণ দেওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতের মাটিতে বসে হাসিনার এই কার্যকলাপকে ‘বিপজ্জনক’ অ্যাখ্যা দিয়ে ঢাকা জানিয়েছে, এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ইউনূস সরকারের আপত্তির মূল কারণ:

  • হিংসায় উস্কানি: ইউনূস সরকারের দাবি, ২৩ জানুয়ারি ভারতের রাজধানী থেকে দেওয়া হাসিনার বার্তাটি উস্কানিমূলক। তিনি বাংলাদেশে হিংসা ছড়ানোর এবং আসন্ন নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন।
  • সরকার পতনের ডাক: বাংলাদেশের সরকারি বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, হাসিনা প্রকাশ্যে বর্তমান সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন, যা সার্বভৌমত্বের পরিপন্থী।
  • ভারতের প্রতি হতাশা: সাজাপ্রাপ্ত হাসিনাকে ফেরত না পাঠিয়ে উল্টে তাঁকে রাজনৈতিক প্রচারের সুযোগ করে দেওয়ায় ভারত সরকারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছে ঢাকা। একে বাংলাদেশের জন্য ‘অপমানজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ:

বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ভারতের এই ভূমিকা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক ‘বিপজ্জনক নজির’ হয়ে থাকবে। আওয়ামি লিগকে কেন নিষিদ্ধ করা হয়েছে, হাসিনার এই কর্মকাণ্ডই তার প্রমাণ বলে দাবি করেছে মহম্মদ ইউনূসের প্রশাসন। তবে যেকোনো ধরনের নাশকতামূলক পরিকল্পনা রুখতে সরকার কড়া পদক্ষেপ করবে বলে আশ্বস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *