‘হিন্দু-হিন্দু’ স্লোগান তুলে হিন্দুদেরই মারছে বিজেপি, SIR ইস্যুতে বিস্ফোরক মমতা – এবেলা
এবেলা ডেস্কঃ
এসআইআর (SIR) ইস্যুতে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি মুখে ‘হিন্দু-হিন্দু’ স্লোগান দিলেও আদতে তারা হিন্দুদের ওপরই অত্যাচার চালাচ্ছে। এমনকি এসআইআর-এর আতঙ্কে রাজ্যে অনেক হিন্দুর মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বাংলাকে চেনে না। বাংলা একজোট হয়ে জবাব দিতে শুরু করলে বিজেপির পালানোর পথ থাকবে না।” কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানো প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান যে, তাঁকে জেলে পাঠিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তিনি যদি জেলে যান, তবে বাংলার মা-বোন, কৃষক ও শ্রমিকরাই রাজপথে নেমে তার যোগ্য জবাব দেবে।

