লেটেস্ট নিউজ

হুগলিতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মেগা প্রচার: ৬ ফেব্রুয়ারি জেলাজুড়ে বিশেষ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া: রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘বাংলার বাড়ি’ নিয়ে এবার কোমর বেঁধে মাঠে নামছে হুগলি জেলা পরিষদ। আগামী ৬ ফেব্রুয়ারি জেলাজুড়ে এই জনহিতকর প্রকল্পের সাফল্য তুলে ধরতে বহুমুখী প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার আবহে রাজ্যের নিজস্ব তহবিলে তৈরি এই প্রকল্প কীভাবে সাধারণ মানুষের মাথার ওপর ছাদ নিশ্চিত করেছে, তা জনসমক্ষে আনাই এই প্রচারের মূল লক্ষ্য।

ইতিমধ্যেই জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। জানা গেছে, মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই প্রচার চালানো হবে। যেসব এলাকায় পরীক্ষা কেন্দ্র নেই, সেখানেই মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতা সভার আয়োজন করা হবে। প্রকল্পের উপভোক্তারা নিজেরাই শোনাবেন তাঁদের মাথা গোঁজার ঠাঁই পাওয়ার লড়াই ও সাফল্যের কাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *