হুগলিতে সাড়ে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার প্রতিবেশী যুবক – এবেলা
এবেলা ডেস্কঃ
হুগলির চণ্ডীতলায় এক সাড়ে তিন বছরের শিশুকে খেলার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
ঘটনাটি রাজনৈতিক মোড় নিয়েছে কারণ অভিযুক্তের মা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের কটাক্ষ, “তৃণমূলের সংস্কৃতিই এই পর্যায়ে পৌঁছেছে।” যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না এবং আইন তার নিজস্ব পথেই চলবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

