লেটেস্ট নিউজ

হুমকি ই-মেলে বোমাতঙ্ক: স্তব্ধ হুগলির ডাকঘর, ভোগান্তির শিকার গ্রাহকরা – এবেলা

এবেলা ডেস্কঃ

বৃহস্পতিবারের পর শুক্রবারও হুমকি ই-মেলের জেরে বোমাতঙ্ক ছড়াল হুগলির চুঁচুড়া ও শ্রীরামপুর সহ একাধিক ডাকঘরের পাসপোর্ট কেন্দ্রে। নিরাপত্তার আশঙ্কায় আধিকারিক ও কর্মীরা অফিস থেকে বেরিয়ে পড়লে বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পরপর দুদিন এমন পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। জরুরি কাজের জন্য আসা গ্রাহকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পরিষেবা পাননি। নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। নিছক মজা নাকি গভীর কোনো চক্রান্ত, তা নিয়েই দানা বাঁধছে উদ্বেগ।

পোস্টমাস্টার সৌমিত্র দত্ত জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই নিরাপত্তার খাতিরে অফিস খালি করা হয়েছে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে জনমনে আতঙ্ক বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *