হুমায়ুন-সেলিম বৈঠক: আলিমুদ্দিনে বিদ্রোহের সুর, কফিনে কি শেষ পেরেক? – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের গোপন বৈঠক ঘিরে রণক্ষেত্র সিপিএমের অন্দরমহল। লোকসভা ভোটের আগে বিতর্কিত মন্তব্য করা নেতার সঙ্গে এই সখ্যকে দলের একাংশ ‘নীতিবিসর্জন’ ও ‘কফিনে শেষ পেরেক’ বলে কটাক্ষ করছেন। সুজন চক্রবর্তীদের পুরনো অবস্থানের বিপরীতে সেলিমের এই ‘মাপজোক’ রাজনীতি দলকে ফের ভাঙনের মুখে দাঁড় করালো কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।
ফরোয়ার্ড ব্লক ও আরএসপি-র মতো শরিক দলগুলোও এই বৈঠকের তীব্র নিন্দা জানিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে। সেলিমের পক্ষ থেকে বিষয়টিকে ‘রাজনৈতিক বাস্তবতা’ হিসেবে ব্যাখ্যা করা হলেও, জেলা কমিটিগুলোতে বিদ্রোহের আঁচ স্পষ্ট। আব্বাস সিদ্দিকির পর হুমায়ুন বিতর্ক বামেদের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

