হোটেলের মেঝের নিচে গোপন সুড়ঙ্গ থেকে বেরোচ্ছে ২০ জন তরুণী চাঞ্চল্যকর তথ্য ফাঁস – এবেলা
এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একটি বিলাসবহুল হোটেলের মেঝের নিচে তৈরি গোপন কুঠুরি থেকে একে একে বেরিয়ে আসছেন প্রায় ২০-২৫ জন তরুণী। দাবি করা হচ্ছে, পুলিশি অভিযানের সময় প্রভাবশালী পরিবারের এই তরুণীরা ধরা পড়েন, যারা সুড়ঙ্গ সদৃশ ওই ঘরে আত্মগোপন করেছিলেন। এক্স হ্যান্ডেলে জনৈক ব্যবহারকারীর পোস্ট করা ১৯ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণীরা লোকলজ্জার ভয়ে মুখ ঢেকে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন।
ভিডিওটির সঠিক অবস্থান নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া না গেলেও ভাইরাল হওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘক্ষণ ধরে সেখানে অবৈধ কার্যক্রম চলছিল। প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের পরিবারের সঙ্গে যুক্ত থাকার কারণে এই তরুণীদের নাম গোপন রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তরুণীদের পোশাক ও সুড়ঙ্গ থেকে বের হওয়ার দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও প্রভাবশালীদের যোগসাজশ নিয়ে ইন্টারনেটে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

