হোয়াটসঅ্যাপের এক ক্লিকেই উধাও হবে সাইবার আতঙ্ক! বড় চমক দিচ্ছে মেটা – এবেলা
এবেলা ডেস্কঃ
অনলাইন জালিয়াতি রুখতে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ নামে এক শক্তিশালী নিরাপত্তা ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এই ওয়ান-ক্লিক অপশনটি চালু করলে ব্যবহারকারীরা একসাথে একাধিক স্তরের সুরক্ষা পাবেন। মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান হ্যাকিং এবং স্প্যাম কল থেকে ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এমন কড়া পদক্ষেপ নিয়েছে।
নতুন এই ফিচারের মাধ্যমে অজানা নম্বর থেকে আসা কল অটো-সাইলেন্ট হবে এবং সন্দেহভাজন লিঙ্ক বা মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। ফলে ম্যালওয়্যার আক্রমণ ও ফেক মেসেজের মাধ্যমে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেকটাই কমবে। বর্তমানে ফিচারটির রোলআউট প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুতই এটি সাধারণ ব্যবহারকারীদের ফোনে পৌঁছে যাবে বলে হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গিয়েছে।

