লেটেস্ট নিউজ

হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে মামলা: মেটার ওপর গ্রাহকদের ক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

হোয়াটসঅ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার হিসেবে পরিচিত ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ (End-to-End Encryption) এখন বড়সড় প্রশ্নের মুখে।

হোয়াটসঅ্যাপ এতদিন দাবি করে এসেছে যে, গ্রাহকদের পাঠানো মেসেজ, ছবি, ভিডিও এবং কল শুধুমাত্র প্রেরক এবং প্রাপকই দেখতে পান। কিন্তু মেটা (Meta) এই বিষয়ে ভুল তথ্য দিচ্ছে বলে অভিযোগ তুলে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছেন গ্রাহকরা।

গুরুত্বপূর্ণ দেশগুলো থেকে পিটিশন দাখিল

ব্লুমবার্গের (Bloomberg) একটি প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ জানুয়ারি সান ফ্রান্সিসকোর মার্কিন জেলা আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার গ্রাহকরা অংশীদার হিসেবে রয়েছেন।

প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য?

এই মামলায় মেটা এবং হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে:

  • অভিযোগ করা হয়েছে যে, মেটা গ্রাহকদের ব্যক্তিগত চ্যাট স্টোর (Store) করছে, সেগুলো বিশ্লেষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোতে অ্যাক্সেসও নিচ্ছে।
  • এমনকি কো ম্পা নির কর্মীরাও গ্রাহকদের চ্যাট হিস্ট্রি দেখতে পাচ্ছেন বলে দাবি করা হয়েছে।
  • আবেদনকারীরা জানিয়েছেন, সংস্থার ভেতরে থাকা কিছু ‘হুইসেল ব্লোয়ার’ (গোপন তথ্য ফাঁসকারী)-এর মাধ্যমেই এই চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে এসেছে।

বর্তমানে এই মামলাটিকে ‘ক্লাস অ্যাকশন’ (Class Action) বা সমষ্টিগত মামলা হিসেবে গণ্য করার জন্য আবেদনকারীরা আদালতের কাছে আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *