হোলিতে বিরল চন্দ্রগ্রহণ: উৎসবে কি অমঙ্গলের ছায়া? – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের ৩ মার্চ দোল পূর্ণিমায় ঘটবে বছরের প্রথম আংশিক চন্দ্রগ্রহণ। এদিন সকাল ৯টা ৩৯ মিনিটে সূতককাল শুরু হওয়ায় ধর্মীয় আচার ও শুভ কাজে নিষেধাজ্ঞা থাকবে। বিরল এই জ্যোতির্বিদ্যাগত ঘটনাটি ভারতসহ এশিয়া ও ইউরোপে দৃশ্যমান হবে, যা উৎসবের আনন্দে বিশেষ প্রভাব ফেলতে পারে।
জ্যোতিষশাস্ত্রে উৎসবের দিনে গ্রহণকে অশুভ বিবেচনা করা হয়। চন্দ্রগ্রহণটি সন্ধ্যা ৬টা ২৬ থেকে ২০ মিনিট স্থায়ী হবে। তাই নেতিবাচক প্রভাব এড়াতে গ্রহণের সময় পূজা বা রান্না করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে গ্রহণ পরবর্তী স্নান ও পবিত্রতা অর্জনের পর দোল উৎসব পালনে বাধা নেই।

