লেটেস্ট নিউজ

১অপরাধ ভয়াবহ হলেও কাড়া যাবে না আইনি অধিকার, মৃত্যুদণ্ড রদ করে বড় বার্তা হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভয়াবহ অপরাধ হলেও অভিযুক্তকে আইনি লড়াইয়ের সুযোগ থেকে বঞ্চিত করা যায় না। ২০১৭ সালে সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড বাতিল করে এই ঐতিহাসিক রায় দিল বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, নাসিকের বিশেষ আদালত মামলাটি দ্রুত শেষ করতে গিয়ে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের জন্য কোনও আইনজীবী দেয়নি, যা মৌলিক অধিকারের চরম লঙ্ঘন।

বিচারপতি সারং কোটওয়াল ও বিচারপতি সন্দেশ পাতিলের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে যে, অপরাধ যতই গুরুতর হোক না কেন, ন্যায়বিচারের স্বার্থে দুই পক্ষকেই সমান সুযোগ দিতে হবে। নিম্ন আদালতকে আগামী ১০ মাসের মধ্যে এই মামলার পুনঃবিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, তামাক ও চকলেট কেনার অছিলায় ডেকে নিয়ে শিশুটিকে নির্যাতনের পর খুনের অভিযোগে ২০১৯ সালে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আদালতের এই নির্দেশে এখন নতুন করে শুরু হবে আইনি প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *