লেটেস্ট নিউজ

১০০০ কোটির ব্যাংক জালিয়াতি: সাতসকালে কলকাতায় সিবিআই হানা – এবেলা

এবেলা ডেস্কঃ

এক হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগে সাতসকালেই কলকাতায় অভিযানে নেমেছে সিবিআই। আলিপুরসহ শহরের বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালানো হচ্ছে। শ্রেয়ী নামক একটি ফিন্যান্স সংস্থার কর্ণধার সুনীল ও হেমন্ত কানোরিয়ার বাড়ি ও অফিসে এই অভিযান চলছে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা তছরুপ করা হয়েছে। ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে হওয়া এই দুর্নীতির তদন্তে হাইকোর্টের নির্দেশে মামলা দায়ের করে সিবিআই। সংস্থাটি আরও বেশ কয়েকটি ব্যাংক থেকেও কয়েক হাজার কোটি টাকা নিয়ে চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *