লেটেস্ট নিউজ

১০৮ ফোঁটা অশ্রুজলে সন্ধিপুজো! আমতায় বিরল অকাল দুর্গোৎসব – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার আমতার কুরিটে ভক্তি ও ত্যাগের অনন্য নজির সৃষ্টি হলো অকাল দুর্গোৎসবে। মহাষ্টমীর সন্ধিপুজোয় প্রথাগত ১০৮টি পদ্মের বদলে ব্যবহার করা হলো পুরোহিতের চোখের জলের ১০৮টি বিন্দু। দারিদ্র্যের কারণে একসময় পদ্ম কেনা আসাম্ভব হওয়ায় শুরু হওয়া এই প্রাচীন রীতি আজও নিষ্ঠার সাথে পালিত হচ্ছে।

আশ্রমের প্রধান পুরোহিত জানান, দুর্ভিক্ষ ও রোগবালাই থেকে মুক্তি পেতেই ঋষি কাত্যায়ন প্রবর্তিত এই অষ্টাদশভূজা দেবীর আরাধনা করা হয়। শস্য উপাচারে দেবী বন্দনার পাশাপাশি এখানে অসুরহীন সিংহবাহিনী দুর্গার পুজো দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য ভক্ত। আধ্যাত্মিকতা ও লোককথার মিশেলে এই উৎসব এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *