লেটেস্ট নিউজ

১০ দিনের মধ্যে চরম পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের! – এবেলা

এবেলা ডেস্কঃ

ওয়াশিংটন ডিসি থেকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অবিলম্বে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে তিনি সাফ জানিয়েছেন, অন্যথায় এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে তেহরানকে। বৃহস্পতিবার গাজা সংক্রান্ত নবগঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। হোয়াইট হাউস সূত্রে খবর, ইরান ইস্যুতে বড় কোনো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আর মাত্র ১০ দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী, এই সময়ের মধ্যে ইরান যদি সমঝোতায় না পৌঁছায়, তবে মধ্যপ্রাচ্যের সমীকরণ আমূল বদলে যেতে পারে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ‘ডেডলাইন’ ইরান ও আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধকে নতুন এক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এখন দেখার বিষয়, আগামী ১০ দিনের মধ্যে ইরান কোনো নমনীয় অবস্থান নেয় নাকি ট্রাম্পের হুঁশিয়ারি সত্যি হয়ে বড় কোনো সংঘাতের সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *