লেটেস্ট নিউজ

১০ হাজার থেকে ২ লক্ষ! মহিলাদের ভাগ্যোন্নয়নে নীতীশ কুমারের মাস্টারস্ট্রোক – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারের মহিলাদের স্বনির্ভর করতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মহিলা স্বরোজগার প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ২ লক্ষ টাকা করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ১.৫৬ কোটি নারীর অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে গেছে। এখন থেকে কাজের দক্ষতা ও সঠিক মূল্যায়নের ভিত্তিতে ধাপে ধাপে এই অতিরিক্ত অর্থ প্রদান করা হবে।

মূলত ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় কর্মসংস্থানকে চাঙ্গা করতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইউনিফর্ম তৈরি বা দিদি কি রসোইয়ের মতো প্রকল্পের মাধ্যমে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এর লক্ষ্য। ছয় মাস পর কাজের অগ্রগতি যাচাই করে যোগ্য উপভোক্তাদের পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে। সরকারের আশা, এই প্রকল্পের ফলে মহিলারা আর্থিক স্বাধীনতা পাবেন এবং জীবিকার সন্ধানে পরিযায়ী হওয়ার প্রবণতা কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *