১১ বছর পর ইতিহাস! বদলে গেল আইএসএলের ফরম্যাট – এবেলা
এবেলা ডেস্কঃ
ইন্ডিয়ান সুপার লিগের গত ১১ মরশুমের নিয়মে এবার বড় পরিবর্তন আসছে। সময়ের অভাবে সেমিফাইনাল ও ফাইনালের নকআউট প্রথা বাতিল করে শুধুমাত্র লিগ ফরম্যাটে খেলা হবে। ১৪টি দল একে অপরের বিরুদ্ধে খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা ক্লাবকেই সরাসরি চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
এদিকে, আই লিগের কাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেছে ক্লাবগুলো। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে দুই পর্বের ফরম্যাটে লিগ শুরুর সম্ভাবনা রয়েছে। প্রথম পর্বের পয়েন্টের ভিত্তিতে দলগুলোকে চ্যাম্পিয়নশিপ ও রেলিগেশন রাউন্ডে ভাগ করা হবে। সম্প্রচার স্বত্ব নিয়েও বর্তমানে বিড প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে ফুটবল মহল।

