লেটেস্ট নিউজ

১১ বছর পর ভাঙল কলকাতার সাজানো সংসার! উত্তরপ্রদেশের সেই ‘প্রেমিক’ অবশেষে শ্রীঘরে – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশ থেকে নাবালিকাকে অপহরণ করে কলকাতায় ঘর বেঁধেছিলেন রঞ্জিত সিং। কেটে গিয়েছে ১১ বছর, কোলে এসেছে সন্তান, শুরু হয়েছে নতুন জীবন। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। গাজিয়াবাদের সেই পুরনো অপহরণ ও পকসো মামলার জালে দীর্ঘ এক দশক পর ট্যাংরা থেকে ধরা পড়লেন যুবক। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে উত্তরপ্রদেশ ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে শেষমেশ শ্রীঘরে যেতে হলো অভিযুক্তকে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার, তবে আইনের অমোঘ নিয়মে পুরনো অপরাধের দায় থেকে মুক্তি পেলেন না রঞ্জিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *