লেটেস্ট নিউজ

১২ কোটির ফেরারি নিয়ে মুম্বইয়ের রাস্তায় নাজেহাল হার্দিক পাণ্ড্য – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বইয়ের রাস্তায় ১২ কোটির ফেরারি নিয়ে চরম বিপাকে হার্দিক পাণ্ড্য। কেকেআর ম্যাচের আগে নতুন গাড়ি নিয়ে বেরিয়ে স্পিড ব্রেকারে ফেঁসে যান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। গাড়ির উচ্চতা কম হওয়ায় সেটি পার করতে না পেরে নাজেহাল দশা হয় তাঁর। শেষমেশ নিজের বুদ্ধিতে গাড়িটিকে আড়াআড়িভাবে চালিয়ে পরিস্থিতি সামাল দেন এই অলরাউন্ডার। হার্দিকের এই কায়দায় গাড়ি বের করার দৃশ্য দেখে অবাক নেটপাড়া। ট্রাফিক জ্যামের ভয়ে থাকা পুলিশ কর্মীরাও স্বস্তি পান তাঁর এই উপস্থিত বুদ্ধিতে। ১৩ বছর ধরে আইপিএলের প্রথম ম্যাচে জয়হীন মুম্বই এবার কেকেআরকে হারিয়ে খরা কাটাতে মরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *