লেটেস্ট নিউজ

১২ টন চকোলেট নিয়ে পগারপার চোরেরা! কিটক্যাট বোঝাই আস্ত ট্রাক উধাও হতেই ইন্টারনেটে মিমের বন্যা – এবেলা

এবেলা ডেস্কঃ

সোনাদানা বা টাকা নয়, এবার চোরদের নজর চকোলেটে। ইউরোপের রাস্তায় ঘটে গেল এক আজব কাণ্ড যা শুনে নেটিজেনদের চোখ কপালে। নেসলে কো ম্পা নির একটি ট্রাক থেকে উধাও হয়ে গেছে প্রায় ১২ টন কিটক্যাট চকোলেট। সংখ্যাটা শুনলে চমকে যাবেন, সব মিলিয়ে ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার নিয়ে চম্পট দিয়েছে একদল চতুর চোর।

মহা চুরির রহস্য

ইতালি থেকে পোল্যান্ড যাওয়ার পথেই ঘটে এই ফিল্মি কায়দায় ডাকাতি। ১২ হাজার কেজি চকোলেট বোঝাই ট্রাকটি মাঝরাস্তায় কার্যত ‘মিস্টার ইন্ডিয়া’ হয়ে যায়। পুলিশ ও কো ম্পা নি তন্নতন্ন করে খুঁজেও এখনও ট্রাক বা চোরদের কোনো হদিস পায়নি। ইউরোপের বাজারে বিক্রির জন্য পাঠানো এই বিপুল পরিমাণ চকোলেট এখন কোথায়, তা নিয়ে দানা বাঁধছে রহস্য।

নেসলের সতর্কতা ও ব্যাচ কোড

এই ঘটনায় মাথায় হাত নেসলে কর্তৃপক্ষের। তবে তারা গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছে যে বাজারে কিটক্যাটের জোগান কমবে না। কিন্তু একটি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। চুরি যাওয়া চকোলেটের প্যাকেটগুলোতে নির্দিষ্ট ‘ব্যাচ কোড’ রয়েছে। কো ম্পা নি বিক্রেতা ও ক্রেতাদের অনুরোধ করেছে যে কোনো প্যাকেট কেনার আগে যেন কোডটি ভালো করে মিলিয়ে নেওয়া হয়। চোরাই মাল শনাক্ত করার উপায়ও বাতলে দিয়েছে তারা।

সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

ঘটনাটি জানাজানি হতেই টুইটার (X) থেকে ফেসবুক— সর্বত্র শুরু হয়েছে ট্রোল আর মিমের লড়াই। কেউ লিখছেন, “চোরদের কি ব্রেকের খুব দরকার ছিল?” আবার কেউ বলছেন, “১২ টন চকোলেট দিয়ে চোরেরা করবেটা কী? আস্ত একটা শহরকে কি কিটক্যাট খাওয়াবে?” অনেক ইউজার এই ঘটনাকে কোনো কমেডি সিনেমার প্লটের সাথে তুলনা করছেন। সব মিলিয়ে এই ‘চকোলেট মার্ডার মিস্ট্রি’ এখন নেটদুনিয়ার হট টপিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *