১৩৯ নম্বরই ম্যাজিক! ট্রেন ভ্রমণে যে কোনো সমস্যায় সমাধান দেবে রেলের এই বিশেষ অ্যাপ – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় রেলের কোটি কোটি যাত্রীদের জন্য এক ছাতার তলায় সব সুবিধা নিয়ে এল ‘রেল মদত’ অ্যাপ। ট্রেন সফর বা স্টেশনে যেকোনো সমস্যায় এখন থেকে ২৪×৭ মিলবে দ্রুত সমাধান। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা রিয়েল টাইম অভিযোগ জানানোর পাশাপাশি তার বর্তমান অবস্থাও যাচাই করতে পারবেন। চিকিৎসা সহায়তা থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে এটিই এখন যাত্রীদের প্রধান হাতিয়ার।
স্মার্টফোন না থাকলেও চিন্তার কিছু নেই; ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমের ওপর ভিত্তি করে চালু রয়েছে হেল্পলাইন নম্বর ১৩৯। এই একটি নম্বরে কল করেই ট্রেন চলাচল সংক্রান্ত অনুসন্ধান, সতর্কতা বা সরাসরি অভিযোগ নথিভুক্ত করা সম্ভব। রেল মন্ত্রকের এই আধুনিক উদ্যোগ যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও যাত্রীবান্ধব করে তুলেছে। রেলের প্রতিটি পরিষেবা এখন সাধারণ মানুষের হাতের মুঠোয়।

