১৩ কোটির ‘ঘোস্ট ওয়াচ’ শাহরুখের হাতে! রিয়াধের রেড কার্পেটে চমক বাদশার – এবেলা
এবেলা ডেস্কঃ
রিয়াধের জয় অ্যাওয়ার্ডস ২০২৬-এর রেড কার্পেটে কালো পোশাকে শাহরুখ খানের রাজকীয় উপস্থিতি সবাইকে মুগ্ধ করেছে। তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁর হাতের ঘড়িটি নিয়ে। এটি একটি অত্যন্ত বিরল অফ-ক্যাটালগ ‘রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা স্যাফায়ার’, যা কেবল ভিভিআইপি গ্রাহকদের জন্যই তৈরি করা হয়।
ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫১ লক্ষ টাকা মূল্যের এই ঘড়িটিকে ফ্যাশন দুনিয়ায় ‘ঘোস্ট ওয়াচ’ বলা হয়। ১৮ ক্যারাট হোয়াইট গোল্ড, হীরে এবং নীল স্যাফায়ার খচিত এই বিশেষ মডেলটি বিশ্বজুড়ে হাতেগোনা কয়েকজনের কাছেই রয়েছে। স্টাইল ও আভিজাত্যে বলিউড বাদশা আবারও প্রমাণ করলেন তিনি কেন অনন্য।

