১৪ বছরেই বিশ্বরেকর্ড! বাংলাদেশের বিরুদ্ধে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী – এবেলা
এবেলা ডেস্কঃ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ইতিহাস গড়লেন ভারতের ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। মাত্র ৬৭ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি বিশ্বকাপের সর্বকনিষ্ঠ হাফ-সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। ৩০ বলে অর্ধশতক হাঁকিয়ে তিনি আফগানিস্তানের শহিদুল্লা কামালের রেকর্ড ভেঙে দেন।
এই ম্যাচেই বিরাট কোহলিকে টপকে যুব ওয়ানডেতে ভারতের হয়ে সর্বাধিক রানের তালিকায় এগিয়ে গেছেন বৈভব। ২০ ম্যাচে ১,০৪৭ রান সংগ্রহ করে তিনি ভবিষ্যতে সিনিয়র ক্রিকেটের জন্য নিজের জোরালো দাবি পেশ করলেন। মাঠের বাইরে দুই দলের অধিনায়কদের সৌজন্যহীনতার আবহে বৈভবের ব্যাটিং ছিল মূল আকর্ষণ।

