লেটেস্ট নিউজ

১৪ বছরের বৈভবের বিশ্বরেকর্ড শতরানে ভারতের রান পাহাড় প্রোটিয়াদের হোয়াইটওয়াশের মুখে – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বিধ্বংসী মেজাজে ধরা দিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ১৪ বছর ৯ মাস বয়সে শতরান হাঁকিয়ে যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন অধিনায়ক বৈভব সূর্যবংশী। বৈভবের ১২৭ এবং অ্যারন জর্জের ১১৮ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৩ রানের পাহাড় গড়েছে ভারত। দুই ব্যাটারের ২২৭ রানের পার্টনারশিপ প্রোটিয়া বোলারদের দিশেহারা করে দেয়।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মহম্মদ বুলবুলিয়া, যা বুমেরাং হয়ে দাঁড়ায়। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। বুধবার বেনোনির উইলমুর পার্কে তৃতীয় ম্যাচটি জিতে প্রোটিয়া ব্রিগেডকে হোয়াইটওয়াশ করাই এখন বৈভব বাহিনীর লক্ষ্য। রান তাড়া করতে নেমে ভারতের এই বিশাল লক্ষ্যমাত্রা পার করা স্বাগতিকদের জন্য কার্যত আসাম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *