লেটেস্ট নিউজ

১৪ বছর পর আকাশপথে ঢাকা-করাচি মিলন! – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার পুনরায় চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি বিমান পরিষেবা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টায় প্রথম ফ্লাইটটি করাচির উদ্দেশ্যে ডানা মেলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের প্রবল আগ্রহের কারণে প্রথম ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।

প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন এই রুটে বিমান চলাচল করবে। সরাসরি ফ্লাইট চালুর ফলে মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াতের অতিরিক্ত সময় ও খরচ উভয়ই কমবে। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *