১৫ বছর পর বাংলায় ফিরল জাতীয় জুডো: লড়ছেন বিশ্বজয়ী লিনথোই – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ ১৫ বছরের বিরতি কাটিয়ে হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ। ২০১১ সালের পর ফের পশ্চিমবঙ্গে জাতীয় স্তরের এই আসর বসল। ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা প্রায় ৮০০ পুরুষ ও মহিলা প্রতিযোগী এবারের চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন।
এই প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ২০২২ সালের বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী মণিপুরের লিনথোই চানামবাম। জর্জিয়ান কোচের প্রশিক্ষণে সোনা জেতাই তাঁর লক্ষ্য। রাজ্য জুডো সংস্থার অন্তর্বর্তী প্রধান তমাল বন্দ্যোপাধ্যায় জানান, পরিকাঠামোর উন্নতির মাধ্যমে বাংলায় জুডোর জনপ্রিয়তা বাড়ানো ও নতুন প্রতিভা অন্বেষণই তাঁদের মূল উদ্দেশ্য।

