১৫ লাখ ভোটারের ভাগ্য অনিশ্চিত, বাংলার ভোটার তালিকায় বড়সড় গড়মিল – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে তুঙ্গে বিতর্ক। বিচারবিভাগীয় আধিকারিকরা ৩৭ লাখ মামলার নিষ্পত্তি করলেও সাপ্লিমেন্টারি তালিকায় ঠাঁই পেয়েছে মাত্র ২২ লাখ নাম। ই-সিগনেচার না থাকায় প্রায় ১৫ লাখ ভোটারের নাম আপাতত তালিকার বাইরেই রয়ে গেছে। নির্বাচন কমিশনের এই চরম অব্যবস্থাপনায় রাজ্যের ভোটারদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
শনিবার গভীর রাতে কমিশন তৃতীয় তালিকা প্রকাশ করলেও সেখানে কতজনের নাম রয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি। রাজ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রতিদিন নতুন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে ৬০ লাখ নাম স্ক্রুটিনির জন্য চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে ২৩ মার্চ পর্যন্ত ২৯ লাখ এবং শুক্রবার পর্যন্ত ৩৭ লাখ মামলার নিষ্পত্তি হয়। কিন্তু ডিজিটাল স্বাক্ষরের জটিলতায় লক্ষ লক্ষ নাগরিকের ভোটাধিকার এখন বিশ বাঁও জলে।

