লেটেস্ট নিউজ

১৬৩ ধারার ঘেরাটোপে নাজিরাবাদ, যাচ্ছেন শুভেন্দুরা – এবেলা

এবেলা ডেস্কঃ

নাজিরাবাদ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। আজই আক্রান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে থাকবেন একাধিক বিধায়ক। তবে শুভেন্দুর সফরের আগেই নাজিরাবাদ জুড়ে কড়া বিধিনিষেধ জারি করেছে প্রশাসন।

আইনশৃঙ্খলার অবনতি রুখতে এলাকায় ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার পর্যন্ত পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না। পুলিশি পাহারায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা, বসানো হয়েছে গার্ডরেল। জমায়েত নিষিদ্ধ করে জায়গায় জায়গায় নোটিশ টাঙিয়েছে পুলিশ। ১৪৪ ধারার এই ঘেরাটোপ পেরিয়ে বিরোধী দলনেতা এলাকায় প্রবেশ করতে পারেন কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *