লেটেস্ট নিউজ

১৬ বছরেই ডব্লিউপিএলে ইতিহাস খুদে দিয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

মহিলা প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটিয়ে ইতিহাস গড়লেন হরিয়ানার দিয়া যাদব। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ১৬ বছর ১০৩ দিন বয়সে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে নামেন এই ডানহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী পারফরম্যান্সের সুবাদে ১০ লক্ষ টাকায় তাকে দলে নেয় দিল্লি।

আগ্রাসী ব্যাটিংয়ের কারণে ‘ছোট শেফালি’ নামে পরিচিত দিয়া অনূর্ধ্ব-১৫ ওয়ানডে ট্রফিতে ডাবল সেঞ্চুরিসহ ৫৭৮ রান করে নজর কেড়েছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লির জয়ের ম্যাচে ব্যাটিং বা বোলিংয়ের সুযোগ না পেলেও, কনিষ্ঠতম সদস্য হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন এই তরুণ তুর্কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *