লেটেস্ট নিউজ

১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন, বাংলার ৫টি আসনেও ভোট ঘোষণা করল কমিশন

দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ এই ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। বিধানসভা নির্বাচনের আবহে ঘোষিত এই নির্বাচন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৫টি শূন্য আসনেও ওই দিন ভোট হবে। বর্তমান সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে, সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মৌসম নুর এবং সিপিআইএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই আসনগুলি ফাঁকা হচ্ছে।

রাজ্যসভার এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মেয়াদের শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে কমিশন বদ্ধপরিকর। প্রতিটি রাজনৈতিক দল এখন তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *