১৭ বছরের নির্বাসন ও জেল-নির্যাতন কাটিয়ে মসনদে তারেক: বিশ্ব রাজনীতিতে বিরল প্রত্যাবর্তন! – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন এবং কারাগারে অকথ্য নির্যাতনের অধ্যায় পেরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান। সাম্প্রতিক নির্বাচনে বিএনপি-র নিরঙ্কুশ জয় এবং একাধিক জনমত সমীক্ষায় তাঁর প্রতি জনগণের বিপুল সমর্থন এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে নিশ্চিত করেছে। ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর মায়ের শোককে শক্তিতে রূপান্তর করে দলকে নেতৃত্ব দিয়ে তিনি এই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন।
আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে। বিজয় নিশ্চিত হওয়ার পর তিনি নেতাকর্মীদের শান্ত থাকার ও বিজয় মিছিল না করার নির্দেশ দিয়ে রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছেন। লন্ডনে বসে দীর্ঘ সময় ভার্চুয়ালি দল পরিচালনা করে ভাঙনের হাত থেকে বিএনপি-কে রক্ষা করা এবং আইনি লড়াইয়ে জয়ী হয়ে তাঁর এই ক্ষমতায় ফেরা বিশ্ব রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

