১৮০ শিশুর রক্তের বদলা নিতে ইজরায়েলে ইরানের মিসাইল বৃষ্টি, শ্মশানে পরিণত তেল আভিভ – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার নিয়ন্ত্রণের বাইরে। গত রবিবার ইরানের মিনাব শহরের একটি স্কুলে ইজরায়েল-মার্কিন যৌথ হামলায় ১৮০ জন নিষ্পাপ শিশুর মৃত্যু হয়। এই নৃশংস গণহত্যার প্রতিশোধ নিতে সোমবার রাতে ইজরায়েলের ওপর ‘নরক’ নামিয়ে আনল তেহরান। ইরানের হাইপারসোনিক মিসাইলের আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তেল আভিভ ও জেরুজালেমের একাধিক বহুতল।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর মৃত্যুর পর তেহরানের এই বিধ্বংসী প্রত্যাঘাতে কার্যত স্তব্ধ ইজরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু ইজরায়েলই নয়, কাতার, কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশঙ্কা, এই মহাযুদ্ধ আগামী ৫ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। দুবাইসহ উপসাগরীয় দেশগুলোতে এখন চরম আতঙ্ক, মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে শুধুই ড্রোন আর মিসাইলের গর্জন।

