লেটেস্ট নিউজ

১৮৭ স্ট্রাইক রেটে তাণ্ডব চালালেন কেকেআরের ২০ বছরের পকেট ডায়নামাইট – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন অঙ্গকৃষ রঘুবংশী। ২০ বছরের এই তরুণ ক্রিকেটার ৯টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে এক অনবদ্য শতরান হাঁকিয়ে নাইট শিবিরের প্রথম একাদশে নিজের জায়গা কার্যত নিশ্চিত করে ফেললেন।

ইন্ট্রা-স্কোয়াড এই ম্যাচে ২০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রঘুবংশীর ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যেই ১৯.২ ওভারে জয় ছিনিয়ে নেয় তাঁর দল। তাঁকে যোগ্য সঙ্গত দেন অনুকূল রায় (১৭ বলে ২৮ রান)। এর আগে প্রথম ইনিংসে টিম সেইফার্ট (১৩ বলে ৩০ রান), সার্থক রঞ্জন (১৬ বলে ৩৭ রান) এবং রিঙ্কু সিং (৪৫ রান) কার্যকরী ইনিংস খেলেন। বল হাতে কার্তিক ত্যাগী ৩টি এবং বৈভব অরোরা ২টি উইকেট নিলেও অঙ্গকৃষের ব্যাটের সামনে ম্লান হয়ে যায় বোলারদের সাফল্য। অজিঙ্কা রাহানে ও মণীশ পাণ্ডে ব্যাট হাতে ব্যর্থ হলেও কেকেআরের এই তরুণ তুর্কির ফর্ম দেখে উচ্ছ্বসিত নাইট সমর্থকরা।

এখনও সুনীল নারিন, ক্যামেরন গ্রিন বা মাথিশা পাথিরানারা দলের সঙ্গে যোগ দেননি। তার আগেই ভারতীয় তরুণদের এই পারফরম্যান্স কেকেআর ম্যানেজমেন্টকে স্বস্তিতে রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *