১৮৯ টাকায় মাসভর কলিং! জিও-র চমকপ্রদ প্ল্যান – এবেলা
এবেলা ডেস্কঃ
২০০ টাকার কম খরচে জিও সিম সচল রাখার দারুণ সুযোগ নিয়ে এলো কো ম্পা নিটি। মাত্র ১৮৯ টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন ২৮ দিনের ভ্যালিডিটি এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা। যারা নম্বর সচল রাখার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে কথা বলতে চান, তাদের জন্য এটি সেরা বিকল্প।
এই প্ল্যানে মোট ২ জিবি ডেটা ও ৩০০টি এসএমএস মিলবে। ডেটা ফুরিয়ে গেলেও গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারবেন। অতিরিক্ত পাওনা হিসেবে থাকছে জিও টিভি এবং জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন সুবিধা, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।

