১৮ লক্ষ নাম কি সত্যিই বাদ ভোটার তালিকা থেকে চতুর্থ সাপ্লিমেন্টারি প্রকাশ হতেই তোলপাড় রাজ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
১৮ লক্ষ ভোটারের নাম ছাঁটাইয়ের ইঙ্গিত! নতুন তালিকা প্রকাশ পেতেই বড়সড় ধোঁয়াশা রাজ্য রাজনীতিতে। নির্বাচন কমিশনের চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ৩৫ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হলেও, ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বাদ পড়া নামের বিশাল পরিসংখ্যান।
কমিশন সূত্রে খবর, এ পর্যন্ত প্রায় ৪০ লক্ষ আবেদন খতিয়ে দেখা হয়েছে। যার মধ্যে ডিজিটাল স্বাক্ষর ও যান্ত্রিক জটিলতায় বহু নাম ঝুলে রয়েছে। তবে সবথেকে চাঞ্চল্যকর তথ্য হলো, জমা পড়া আবেদনের প্রায় ৪৫ শতাংশই বাতিলের তালিকায়। এই হিসেব সত্যি হলে প্রায় ১৮ লক্ষ মানুষ ভোটাধিকার হারাতে পারেন।
ভোটের ঠিক মুখে এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়া নিয়ে ইতিধ্যেই সুর চড়িয়েছে বিরোধী শিবির। অন্যদিকে কমিশন একে রুটিন প্রক্রিয়া বললেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ১৮ লক্ষ ভোটারের ভাগ্যবদল আগামী নির্বাচনের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। শেষ পর্যন্ত কতজন তালিকায় টিকে থাকেন, এখন সেটাই দেখার।

