১৮ লাখ টাকা না দিলে মিলবে না মার্কিন ভিসা? ট্রাম্পের নয়া সিদ্ধান্তে বিপাকে বাংলাদেশিরা! – এবেলা
এবেলা ডেস্কঃ
ট্রাম্প প্রশাসনের কঠোর নিয়মে বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য এখন যুক্তরাষ্ট্রে প্রবেশ অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, বাংলাদেশিদের ভিসা পেতে ১৫ হাজার ডলার বা প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম মূলত ভিসার মেয়াদ শেষে নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করতে চালু করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে এখন থেকে আবেদনকারীদের সশরীরে সাক্ষাৎকারের পাশাপাশি গত কয়েক বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং পরিবারের ভ্রমণের বিস্তারিত তথ্য প্রদান বাধ্যতামূলক। তবে এই বিশাল অঙ্কের জামানত জমা দিলেই ভিসা প্রাপ্তি নিশ্চিত নয়। যদি কোনো আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যাত হয় অথবা ভ্রমণকারী ভিসার শর্ত মেনে সময়মতো ফিরে আসেন, তবেই কেবল এই আমানতের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

