লেটেস্ট নিউজ

১ এপ্রিল থেকে অগ্নিমূল্য ১০০০ ওষুধ, পকেটে টান পড়বে সাধারণ মানুষের – এবেলা

এবেলা ডেস্কঃ

১ এপ্রিল থেকে দেশে ১০০০-এর বেশি প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক এবং জ্বরের ওষুধের দাম বৃদ্ধির অনুমতি দিয়েছে। পাইকারি মূল্য সূচকের (WPI) পরিবর্তনের ওপর ভিত্তি করে এই দাম বাড়ছে প্রায় ০.৬ শতাংশ। তবে কাঁচামালের দাম ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধের দাম ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে ওষুধের কাঁচামালের (API) দাম ৩০-৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্লিসারিন ও প্যাকেজিং সামগ্রীর দাম বাড়ায় উৎপাদন খরচ সামলাতে হিমশিম খাচ্ছে ওষুধ কো ম্পা নিগুলো। ফলে জ্বর, সংক্রমণ, রক্তাল্পতা ও ভিটামিনের মতো নিত্যপ্রয়োজনীয় ওষুধের জন্য এখন থেকে সাধারণ মানুষকে বাড়তি টাকা গুনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *