লেটেস্ট নিউজ

১ এপ্রিল থেকে দেশে কার্যকর হচ্ছে নতুন আয়কর বিধি ২০২৬ – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে দেশে ১৯৬১ সালের পরিবর্তে ২০২৬ সালের নতুন আয়কর বিধি কার্যকর হতে চলেছে। কর ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং ডিজিটাল প্রশাসনিক মানোন্নয়নই এই পরিবর্তনের মূল লক্ষ্য। এতে কর সংক্রান্ত জটিলতা ও বিরোধ কমবে বলে আশা করা হচ্ছে।

এবারের বাজেটে আয়কর স্ল্যাবে কোনো পরিবর্তন না করলেও রিটার্ন জমার সময়সীমা বাড়িয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আইটিআর-৩ এবং ৪ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। নতুন কাঠামোয় বছরে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *