লেটেস্ট নিউজ

১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করছে রাশিয়া: বিশ্ববাজারে সংকটের আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বড় সিদ্ধান্ত নিল রাশিয়া। আগামী ১ এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারে পেট্রোল রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটি। রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।

মূলত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকট এবং বিশ্ববাজারে তেলের মূল্যের তীব্র ওঠানামাকেই এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। গত বছর রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে পেট্রোলের ঘাটতি দেখা দেওয়ায় এবার আগেভাগেই সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। বিশেষ করে ইউক্রেনীয় ড্রোন হামলায় শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়া এবং স্থানীয় চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

জ্বালানি রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ রাশিয়া গত বছর প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন পেট্রোল রপ্তানি করেছিল। প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ ১৭ হাজার ব্যারেল তেল বিশ্ববাজার থেকে সরিয়ে নেওয়ায় আন্তর্জাতিক স্তরে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। তবে রুশ সরকারের দাবি, অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা বজায় রাখতেই রপ্তানি বন্ধের এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *