১ এপ্রিল থেকে রেলের টিকিটে বড় বদল, একটু ভুলে পকেট খালি হতে পারে আপনার – এবেলা
এবেলা ডেস্কঃ
ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ! ১ এপ্রিল থেকে টিকিট বাতিলের নিয়মে আমূল পরিবর্তন আনছে ভারতীয় রেল। এবার থেকে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল না করলে এক টাকাও ফেরত পাবেন না যাত্রীরা। আগে এই সময়সীমা ছিল মাত্র ৪ ঘণ্টা। এছাড়া টিকিট ফেরতের ক্ষেত্রে সময়ের হিসেবে জরিমানার অঙ্কও বাড়ানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী
- ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনো রিফান্ড পাওয়া যাবে না।
- ৮ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ কেটে নেওয়া হবে।
- ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বাতিল করলে কাটা হবে ভাড়ার ২৫ শতাংশ।
- পূর্ণ রিফান্ড পেতে হলে অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করতে হবে। তবে সে ক্ষেত্রেও শ্রেণিভেদে ৬০ টাকা থেকে ২৪০ টাকা পর্যন্ত ক্যানসেলেশন চার্জ দিতে হবে।
সুবিধার দিক
- আইআরসিটিসি অ্যাপে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন বদলানো যাবে।
- দেশের যেকোনো স্টেশন থেকে এখন অফলাইন টিকিট বাতিল করা সম্ভব।
- অনলাইন রিফান্ড প্রক্রিয়া সহজ করা হয়েছে, অনেক ক্ষেত্রে আর টিডিআর (TDR) লাগবে না।
রেলের এই কড়া নিয়মের ফলে যাত্রীদের এখন থেকে অনেক ভেবেচিন্তে টিকিট বুকিং বা বাতিলের সিদ্ধান্ত নিতে হবে।

