লেটেস্ট নিউজ

১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তথ্যে গলদ? কমিশনের জবাব চাইতে বর্ষশেষে দিল্লি যাচ্ছেন অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তথ্য নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের দেওয়া পরিসংখ্যানে বিশাল ফারাক নিয়ে প্রশ্ন তুলে আগামী ৩১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। এই হাই-ভোল্টেজ সফরে তাঁর সঙ্গে দলের একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এসআইআর (SIR) সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলি তুলে ধরা হবে। বছরের শেষ দিনে তৃণমূলের এই দিল্লি অভিযান রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। তথ্যের এই গরমিল নিয়ে কমিশনের উত্তরের অপেক্ষায় এখন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *