১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট: জেনে নিন সময় ও নির্ঘণ্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার। ওই দিন সকাল ১১টায় লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২৮ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে শুরু হবে বাজেট অধিবেশন, যার প্রথম পর্ব চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
৩১ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশের পরদিন অর্থমন্ত্রী মূল বাজেট উপস্থাপন করবেন। ৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশনের দ্বিতীয় পর্ব। সরকারি চ্যানেল ছাড়াও লোকসভা ও রাজ্যসভা টিভিতে সরাসরি এই সম্প্রচার দেখা যাবে। অগস্ট মাস থেকেই এই বাজেট তৈরির প্রক্রিয়া শুরু করেছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

