১ ফেব্রুয়ারি থেকে পকেটে টান! বদলে যাচ্ছে রান্নার গ্যাস ও সিগারেটের দাম – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন থেকেই দেশে একাধিক বড় অর্থনৈতিক পরিবর্তন আসতে চলেছে। তেল সংস্থাগুলোর নতুন ঘোষণায় রান্নার গ্যাস (LPG), সিএনজি ও পিএনজি-র দামে বদল আসার সম্ভাবনা রয়েছে। গৃহস্থালি খরচে স্বস্তি মিলবে নাকি চাপ বাড়বে, সেদিকেই এখন নজর সাধারণ মানুষের।
অন্যদিকে, তামাকজাত পণ্য ও পানমশলার ওপর জিএসটি এবং অতিরিক্ত শুল্ক বৃদ্ধির ফলে বাড়তে পারে সিগারেট ও মশলার দাম। পাশাপাশি, ফাস্ট্যাগ (FASTag) ব্যবহারের ক্ষেত্রেও কেওয়াইসি সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। বাজেটের দিন থেকেই এই নতুন নিয়মগুলো কার্যকর হবে।

